1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

শেরপুর : মজুরি বৃদ্ধির দাবীতে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কর্মবিরতির একদিন পর এবার ব্যবসায়ীরা অঘোষিতভাবে নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ রেখেছেন। শেরপুর-২ আসনের স্থানীয় সংসদ সদস্য ফাহিম চৌধুরীর হস্তক্ষেপে শ্রমিকরা কর্মবিরতি বাতিল করলেও মালিকদের সিদ্ধান্তে শুক্রবার বন্ধ রয়েছে বন্দরের লোড-আনলোড কার্যক্রম। ফলে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে শেরপুরের একমাত্র এই স্থলবন্দরে।

জানা গেছে, জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মুজরি বৃদ্ধিসহ ব্যবসায়ীদের কাছে বেশকিছু দাবী-দাওয়া জানিয়ে আসছিল নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। প্রথমে মৌখিক এরপর চিঠি দিয়ে সাড়া না পেয়ে গত ৮ জুন তৃতীয় দফায় চিঠি দেয় শ্রমিক ইউনিয়ন। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পেয়ে বৃহস্পতিবার কর্মবিরতিতে যায় শ্রমিকরা। এদিন দুপুরে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমদানী-রফতানীকারক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠকে বসে শ্রমিক নেতৃবৃন্দকে ডেকে পাঠান। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনার একপর্যায়ে বাকবিতণ্ডা বাঁধে এবং বৈঠক পণ্ড হয়ে যায়। এসময় শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাকবতিণ্ডাকে কেন্দ্র করে উভয়পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, মালিকপক্ষ তাদের ডেকে নিয়ে চাঁদাবাজ বলেছেন এবং তাদের অপমান করেছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ পাল্টা অভিযোগ করে জানান, শ্রমিকরা আরিফুল ইসলাম লিটন নামে এক আমদানীকারকের গায়ে হাত তুলেছেন।

অন্যদিকে বিষয়টি অবগত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য ফাহিম চৌধুরী মোবাইল ফোনে উভয়পক্ষের নেতৃবন্দের সাথে কথা বলেন। এসময় তিনি উপস্থিত থেকে এ বিষয়ে ফায়সালার আশ^স্ত করেন এবং শ্রমিকদের কর্মবিরতি স্থগিতের পরামর্শ দেন। ফলে শুক্রবার থেকে কর্মবিরতি স্থগিত করে শ্রমিকরা। তবে একজন আমদানীকারককে হেনস্তার অভিযোগে অঘোষিতভাবে শুক্রবার লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ জানান, মাননীয় সংসদ সদস্যের ফোনে আমরা কর্মবরিতি প্রত্যাহার করেছি। তবে আমদানী-রফতানীকারকরা লোড-আনলোড বন্ধ রেখেছেন। ফলে শুক্রবারও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যেহেতু এমপি মহোদয় এ বিষয়ে দায়িত্ব নিয়েছেন, তাই ব্যবসায়ীরা তো এমপি’র কথা রাখলেন না।

নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল জানান, বন্দরের কার্যক্রম বন্ধ করা হয়নি। তবে অঘোষিতভাবে লোড-আনলোড বন্ধ রাখার বিষয়টি তিনি স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com