1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে নদ-নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ৬ হাজার হেক্টর জমির ধান জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের নাকুগাঁওয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস আজ ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী সংস্কারের বাহানায় অনেক বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও স্বাক্ষর করেছি আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির শ্রীবরদীতে ২৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ: অবরুদ্ধ হতদরিদ্র পরিবার

জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

এর আগে, আজ প্রসিকিউটরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা চেয়েছিলেন। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে। এমনকি তারা রেকর্ডিংগুলো যাচাই করে দেখেছে। আজ এই বিষয়ে প্রথম আলো ও নেত্র নিউজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

সাইমুম রেজার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলাটি থেকে সরিয়ে দেন তাকে। তবে সাইমুমের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর আর কোনো ব্যবস্থা নেননি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সরানো হয়নি সাইমুমকে।

সোমবার এক প্রজ্ঞাপনে সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইমুম।

সাইমুমের বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি খবর তার বাসায় বসে দেখলেন। তাৎক্ষণিকভাবে তিনি সব প্রসিকিউটরদের বলেন যে, তারা যেন সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকেন। এই বিষয়টা কী, কেন হলো- এই ব্যাপারগুলো তিনি বিস্তারিত জানার চেষ্টা করেছেন। যে প্রসিকিউটরের কথা বলা হচ্ছেন, তিনি সম্ভবত আজ থেকে দুই বা তিনদিন আগে তার কাছে একটা পদত্যাগপত্র দিয়েছিলেন।

এসময় সাইমুমের ব্যাপারে যে সংবাদ বেরিয়েছে, তাতে তিনি ব্যথিত বলেও উল্লেখ করেন আমিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com