1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ঘোষণা ও হুমকি নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের নির্দিষ্ট তারিখ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও ঘোষণা ছড়িয়ে পড়ছে। তবে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এসব ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমা আসবে, আবার চলে যাবে। তাই এগুলো নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।’

সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে এসআরবি কর্মকর্তা বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাদের এ আন্দোলন যৌক্তিক পর্যায়ে রয়েছে।

তবে এ আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। পাশাপাশি ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য ও ঘোষণা ছড়ানো হচ্ছে।

এসব ঘটনায় জড়িত উল্লেখযোগ্যসংখ্যক নাশকতাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব দেন লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের ভূমিকা প্রশংসনীয়। অনেক ক্ষেত্রে সাহসী সাধারণ মানুষ নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কোথাও কোনো নাশকতার তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তাই কোনো ধরনের গুজব বা নির্দিষ্ট তারিখকেন্দ্রিক ঘোষণায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com