1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ায় সিনেমার শুটিং করছিলেন তিনি।  জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। জানা গেছে, সোহেল খান বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

, শাহরিয়ার নাদিম জয় ফেসবুকে এক পোস্টে অভিনেতগার মৃত্যুর বিষয়টি জানান।  ছবি: সংগৃহীত

জয় আরও বলেন, সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com