1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, এসব মামলার বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে একই বৈঠকে মোট পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ, যা সংসদে উপস্থাপন করা হবে।

এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার সংক্রান্ত একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com