1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক দ্বারা পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি এ তথ্য জানান।

আমির খসরু বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি কার্যকর করবে। এসময় পিঙ্ক বাস চালু হলে নারী কর্মজীবী ও শ্রমিকদের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

পিংক বাস সার্ভিসের ঘোষণা দিয়ে তিনি বলেন, সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানায়।

অর্থমন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান-ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী জানান, শ্রমিকদের আইনি সুরক্ষা বাড়াতে সরকার ইতোমধ্যে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’ জারি করেছে। এছাড়া দেশ থেকে শিশুশ্রম চিরতরে বন্ধ করার লক্ষ্যে ইতোমধ্যে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু হলে এর মাধ্যমে তৃণমূলের যোগ্য তরুণ-তরুণী ও শ্রমিকদের জন্য কাজের সুযোগ আরও সহজ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com