1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শেরপুর : শেরপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জেলা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিলনমেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্রাজিল সমর্থকরা অংশ নেন। পরে সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভুভুজেলা, ব্যানার, ফেস্টুন এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

র‍্যালিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা শেরপুরের বাসিন্দা শিবুও অংশ নেন। তার উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ মিলনমেলা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জেলা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সংগঠক জাকির হোসেন বলেন, “ব্রাজিলের নান্দনিক ফুটবল ও সমৃদ্ধ ঐতিহ্যের কারণে আমরা দীর্ঘদিন ধরে দলটির সমর্থক। ভবিষ্যতেও ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করে বিভিন্ন আয়োজন করা হবে।”

তিনি জানান, বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থাও করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com