1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ৯৬ বছর ধরে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে ইতিহাসে প্রথমবার আসরের উদ্বোধনী ম্যাচে তিন ফুটবলার লাল কার্ড দেখলেন। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ তাই লাল কার্ডের হিসাবেও ইতিহাসে নাম লেখাল। অথচ সর্বশেষ ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপজুড়ে ছিল কেবল ৪টি করে লাল কার্ডের নজির। এবার সূচনাই হলো ৩ লাল কার্ডে।

দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে ও থেম্বা জেওয়ানে ৫০ ও ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন। ৯২ মিনিটে একই তিক্ততার মুখে পড়েন মেক্সিকোর সেজার মন্তেস। ২০০৬ সালের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে তিন লাল কার্ডের নজির দেখা গেল। যদিও বিশ্বকাপে এক ম্যাচে ন্যূনতম তিন বা এর বেশি লাল কার্ড দেখা গেছে ৭ বার। তবে সেসব ম্যাচের কোনোটিই বিশ্বকাপের উদ্বোধনী ছিল না।

ফিফা বিশ্বকাপের তৃতীয় আসরে (১৯৩৮) সর্বপ্রথম তিনটি লাল কার্ড দেখা গিয়েছিল। যে কারণে ব্রাজিল ও সাবেক চেকোশ্লোভাকিয়ার উত্তপ্ত ম্যাচটি ‘ব্যাটল অব বোর্দো’ নামে পরিচিত। এরপর ১৯৫৪ আসরে ব্রাজিল-হাঙ্গেরির ‘ব্যাটল অব বার্ন’ ম্যাচেও ৩টি লাল কার্ড দেখা যায়। মাঝে লম্বা সময় এক ম্যাচে এত লাল কার্ড দেখা যায়নি। ৪২ বছর পর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচে আবারও ফেরে তিন লাল কার্ডের দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com