1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৮ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সান্তাহার স্টেশনের মাস্টার খাতিজা বেগম জানান, আপাতত উত্তরের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

আদমদীঘি থানার ওসি আতোয়ার রহমান বলেন, ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার একেএম রেজাউল করিম বলেন, আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল হালিম আমাদের, এখানে আহত ৬ জন এসেছেন, তবে তাদের আঘাত গুরুতর না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com