1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় একটি ‘সামান্য অংশ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান প্রকৃত সত্য না জেনেই কাতারের রাস লাফান এলএনজি গ্যাস স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা ছিল ‘অন্যায্য এবং অযৌক্তিক’। ট্রাম্প দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান’ হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল সেখানে আর হামলা চালাবে না।

Navem Apu coverকাতারে এলএনজি উৎপাদন ক্ষেত্রে আবার হামলা

তবে ইরানকে সরাসরি সতর্ক করে ট্রাম্প লেখেন, যদি তেহরান পুনরায় কাতারে হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটিকে এমন শক্তি দিয়ে ‘গুঁড়িয়ে দেবে’, যা ইরান আগে কখনও দেখেনি বা কল্পনাও করেনি।

তিনি আরও যোগ করেন, ‘আমি এই পর্যায়ের ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না কারণ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবারও আক্রমণ করা হয়, তবে আমি এটি করতে এক মুহূর্তও দ্বিধা করব না।’

ট্রাম্পট্রাম্প

এর আগে কাতারএনার্জি জানিয়েছিল, দেশটির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগেই ওই স্থাপনা খালি করা হয়েছিল। কারণ ইরান আগেই ঘোষণা দিয়েছিল, তাদের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার জবাবে উপসাগরীয় কো-অপরেশন  কাউন্সিল (জিসিসি) অঞ্চলের এই স্থাপনাসহ আরও চারটি স্থাপনায় হামলা চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com