1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইনজুরিতে ছিটকে গেলেন গ্রিজমান

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সামনে আর দুই ম্যাচ বাকি। আর নিজেদের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য দুই ম্যাচেই জয় পেতে হবে দলটিকে। তবে এই সময় দলটির জন্য দুর্ভাগ্য হয়ে এসেছে স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমানের ইনজুরি।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডান ঊরুর পেশিতে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। তবে কতদিনের জন্য ছিটকে গেছেন দলের অন্যতম এই স্ট্রাইকার, সেই বিষয়ে কিছু জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। গত শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর দেখা যায়নি তাকে।

এদিকে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, তিন সপ্তাহ দলের বাইরে থাকতে হতে পারে গ্রিজমানকে। সেক্ষেত্রে চলতি লিগের বাকি দুই ম্যাচে দেখা যাবে না ফরাসি এই স্ট্রাইকারকে।

চলতি লা লিগায় বার্সেলোনা নিজেদের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘরের মাঠে খেলবে ওসাসুনার বিপক্ষে। আর তিন দিন পর রোববারে (১৯ জুলাই) লিগের শেষ ম্যাচে তারা খেলবে আলাভেসের বিপক্ষে।

লা লিগায় আর দেখা না গেলেও চ্যাম্পিয়নস লিগের আগে ফেরার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার হয়ে ৪৬ ম্যাচে ১৫ গোল করা গ্রিজমানের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে আগামী ৮ আগস্ট নাপোলির বিপক্ষে খেলবে কাতালান এই ক্লাবটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com