1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে সভাপতি-সম্পাদক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল পেন্টাগনের সংবাদ সম্মেলনে নিজেদেরই সংবাদমাধ্যম নিষিদ্ধ শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে।

জেনারেল মাসুদের বিরুদ্ধে ‘পাঁচটির মত’ মামলা থাকার কথা বললেও সেসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিভাবে জানাতে পারেননি শফিকুল।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ ওই বছরে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।

২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ।

পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। এর পাঁচদিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। তার পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com