1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

দর্শকভরা মাঠে ৯ গোল দিলেন নেইমার-এমবাপেরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের লকডাউনের পর ইউরোপিয়ান ফুটবল মাঠে ফিরেছে ঠিক, তবে গ্যালারিতে নেই দর্শক। গত মে মাস থেকে চলছে ইউরোপের শীর্ষ চারটি ফুটবল লিগ। সবগুলোই দর্শকশূন্য গ্যালারিতে। তবে এদিক থেকে ব্যতিক্রম ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।

তারা দেরিতে মাঠে ফিরলেও, একেবারে দর্শক নিয়েই খেলা শুরু করেছে। তবে প্রতিযোগিতামূলক লিগের খেলা নয়। ফ্রান্সের সরকার কর্তৃক আয়োজিত এক প্রীতি ম্যাচে ৫ হাজার দর্শকের সামনে খেলেছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। যেখানে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগের দল লা হ্যাভরকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি।

ম্যাচের ফলার ৯-০ হলেও, হ্যাটট্রিক পাননি পিএসজির কোন খেলোয়াড়, গোল করেছেন মোট ৬ জন। জোড়া গোল করেছেন দলের সেরা তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাওলো সারাবিয়া। এছাড়া একটি করে গোল করেছেন আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও তরুণ তারকা আর্নোদ কালিমুয়েন্দোর।

অবাক করা বিষয় হলো, অন্যান্য সব দেশের আয়োজকরা যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা করেছে, সেখানে করোনভাইরাস পরিস্থিতির শুরুর দিকেই তড়িঘড়ি করেই অসম্পূর্ণ অবস্থায়ই লিগ বাতিল করে দিয়েছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন।

যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। একইভাবে টেবিলের পরের তিন দলকে বাছাই করা হয় চ্যাম্পিয়নস লিগে পরের মৌসুমের জন্য। কিন্তু লিগ বাতিলের মাস চারেকের মধ্যেই অন্য সব দেশের আগে মাঠে দর্শক নিয়ে খেলা হলো ফ্রান্সে, যা বিস্ময় জাগিয়েছে সবার মনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com