1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার একই গ্রামে, এলাকাজুড়ে শোক

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এ ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে— তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও নিজপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন। তিনি জানান, সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেললাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে উঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয় এক শিশু, দুই নারী ও দুই পুরুষ। এর মধ্যে ৩ জন একই পরিবারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com