1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে৷ খুব শিগগিরই করা হবে। কত সদস্যের কমিটি হবে চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com