1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে গিয়ে বাস্তব চিত্র ভিন্ন পাওয়া যাচ্ছে।

এ সময় তিনি টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের বিষয়েও কথা বলেন। এ জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com