1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী-ঝিনাইগাতী সংসদীয় আসনে শেষ হলো নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ ৯ এপ্রিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। এখন ভোটগ্রহণকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা। প্রচারণার শেষ সময়ে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে সরগরম ছিল পুরো এলাকা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তবে প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে।

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থীসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি থেকে সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত থেকে মাসুদুর রহমান এবং বাসদ থেকে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এদিকে নির্বাচন কমিশন থেকে ১৮ জন পর্যবেক্ষণ থাকবেন পাশাপাশি দুই উপজেলায় দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর কয়েকটি টিম দায়িত্বে থাকবে প্রতিটি ভোটকেন্দ্র ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার ও বিডিভি সদস্য দায়িত্ব পালন করবেন।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে দুটি উপজেলায়। প্রায় ৩২০ বিজিবি সদস্য মাঠে কাজ করবে এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com