1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

সীমান্তবর্তী বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: সীমান্তবর্তী শেরপুরের রাংটিয়া রেঞ্জের আওতাধীন তাওয়াকোচা বিটের পানবর মৌজায় ফসলের ক্ষতি থেকে রক্ষা পেতে অবৈধভাবে বিদ্যুতায়িত জি-আই তার দিয়ে ফাঁদ পেতে রাখার ঘটনা উদঘাটন করেছে বন বিভাগ। মঙ্গলবার (৭এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টা ও ধানক্ষেতকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কিছু অসাধু ব্যক্তি ক্ষেতের চারপাশে জি-আই তার টানিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। এতে হাতির স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং যে কোনো সময় প্রাণহানির ঝুঁকি ছিল।

খবর পেয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ক্ষেতের চারপাশে দেওয়া সব অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির বলেন,বন্য প্রাণী, বিশেষ করে হাতি সংরক্ষণে এ ধরনের অবৈধ বিদ্যুৎ ফাঁদ অত্যন্ত বিপজ্জনক ও দণ্ডনীয় অপরাধ। এতে শুধু বন্যপ্রাণী নয়, মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, স্থানীয়দের সচেতন করতে বন বিভাগ কাজ করছে এবং হাতি প্রতিরোধে নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ সংযোগ না দেওয়ার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com