1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শাহজালালে অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) পৃথক অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের মোট বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৪০০ শলাকা।

সংস্থাটি জানায়, মঙ্গলবার দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২৫৩ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। এর আগে গত ৫ এপ্রিল ‘এফজেড-৫২৩’ ফ্লাইটে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে আটক ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com