1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, রাত পৌহালে পিঠা উৎসব খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবো থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ব্যাপক প্রাণহানি, চার দিনে নিহত ১৫৪ দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির ৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ব্যাপক প্রাণহানি, চার দিনে নিহত ১৫৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের ঐতিহ্যবাহী সংক্রান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে সোমবার (১৩ এপ্রিল) এক দিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে দেশটির রোড সেফটি অপারেশন সেন্টারের কর্মকর্তারা। তারা জানান, ৭৫৫টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০৫ জন আহত হয়েছেন।

উদ্বেগজনক এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে পর্যটকদের সুরক্ষায় কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ভোকেশনাল অ্যাডুকেশন কমিশন এবং ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান, প্রায় ৪২ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির বেপরোয়া গতি। এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালনার কারণে ২৭ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়।

অন্যদিকে, দুর্ঘটনার প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেলের কারণে সংঘটিত হয়। এ ছাড়া অলিগলিতে খুব কমই দুর্ঘটনা ঘটেছে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ৭৫ শতাংশের বেশি দুর্ঘটনাই ঘটেছে স্ট্রেইট বা সোজা সড়কে।

কর্মকর্তারা জানান, ১৩ এপ্রিল সংঘটিত দুর্ঘটনাগুলোর বেশির ভাগই চাম্ফোন ও চিয়াং রাই এলাকাতে ঘটেছে। এমন বাস্তবতায় থাইল্যান্ডের প্রতিটি প্রদেশে নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ করে সংক্রানের মূল আকর্ষণ পানি উৎসব এবং পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোসহ নেওয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ।

এরমধ্যে রয়েছে সংক্রান ওয়াটার-প্লে জোনগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো, ১৪ এপ্রিল ফ্যামিলি ডে’র দিনে কঠোর তল্লাশি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিশুদের কাছে অ্যালকোহল বিক্রি বন্ধে নজরদারি, কমিউনিটি চেক পয়েন্ট স্থাপন এবং উচ্চ শক্তির ওয়াটার গান ব্যবহার নিষিদ্ধসহ নানা পদক্ষেপ।

সংক্রান উপলক্ষে যেসব এলাকায় সবচেয়ে বেশি লোক সমাগম হবে সেসব এলাকায় চেকপোস্ট এবং ড্রোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থাই রয়্যাল পুলিশের উপমুখপাত্র মেজর জেনারেল সিরিওয়াত ডিপোর।

ব্যাংককের খাও সান সড়কে গত বছরের মতো এবারও প্রায় এক লাখ মানুষ জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংক্রান হলো থাই নববর্ষের উৎসব। এ উৎসবে থাইল্যান্ডজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলে এ উৎসব। এ সময় বিদেশি পর্যটকরাও এ উৎসবে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com