1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, রাত পৌহালে পিঠা উৎসব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধমূর্তি স্নান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানীপাড়াস্থ সাঙ্গু নদীর তীরে এসে মিলিত হয়, যেখানে আয়োজন করা হয় বৌদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান। পরে সাঙ্গু নদীর তীরে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের এবং রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের। প্রার্থনা শেষে ভগবান বুদ্ধের মূর্তিতে ডাবের পানি ও চন্দন মিশ্রিত জল ঢেলে পূণ্য অর্জন করেন ভক্তরা। এ সময় দায়ক-দায়িকা ও উপ-উপাসীকাবৃন্দ চন্দন মিশ্রিত পানি হাতে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, বুদ্ধমূর্তির স্নানের এই পবিত্র পানি পান করলে রোগ-ব্যাধি, বিপদ-আপদ ও অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানানো হয়।

এদিকে, আজ রাতে শহরের অলি-গলিতে পিঠা উৎসবে মেতে উঠবে মারমা সম্প্রদায়ের মানুষ। আগামী ১৫ ও ১৬ এপ্রিল বিকালে নিজেদের পরিশুদ্ধতার অংশ হিসেবে মৈত্রী পানি বর্ষণে অংশ নেবেন মারমা জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com