1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শান্ত-ফিজে কিউই বধ, সিরিজ জিতল বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে মোস্তাফিজুর রহমানের ফাইফারে কিউইদের ৫৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

তবে লিটন দাস ও শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন। তবে ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস। শান্তর ইনিংস থামে ১০৫ রানে। ১১৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চার ও দুটি ছয়ে সাজানো। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়োংকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কেলি। ৪৪ রানের জুটি গড়েন তারা। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ইয়োং ২৫ বলে ১৯ ও টম ল্যাথাম ১৩ বলে ৫ রান করে আউট হন। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কেলি। মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কেলি। তখনই এই কিউই ব্যাটারকে আউট করেন মোস্তাফিজ। দলীয় ১০৮ রানে ৮০ বলে ৫৯ রান করে ফিরে যান কেলি।

এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। আব্বাস ৩৬ বলে ২৫, ক্লার্কসন ১০ বলে ৬ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর জায়ডেন নেনস্ককে চতুর্থ ও ও’রুর্ককে নিজের পঞ্চম শিকার বানান মোস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।

একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফট। মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে শেষ ব্যাটার হিসেবে ৭২ বলে ৭৫ রান করে আউট হন ফক্সক্রফট। এতে ৪৪ ওভার ৫ বলে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com