1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো আর্সেনাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বহুদূরে, আগামী মৌসুমের ইউরোপা লিগ খেলার সম্ভাবনাটাও ক্ষীণ আর্সেনালের। ইপিএলের চলতি মৌসুমে কোনকিছুই হয়নি তাদের পরিকল্পনা মতো। তবে শেষদিকে এসে পেয়ে গেল নতুন মৌসুমে ভালো শুরুর অনুপ্রেরণা। তারা হারিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে।

লিগের সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর যেন আর ফলের দিকে নজর নেই লিভারপুলের। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র দুইটি, হেরেছে দুইটি, ড্র হয়েছে দুর্বল বার্নলির বিপক্ষে ম্যাচ। অথচ শিরোপা নিশ্চিত করা অর্থাৎ ৩১ রাউন্ড পর্যন্ত মাত্র ১টি ম্যাচে হেরেছিল অলরেডরা, ড্রও হয়েছিল ১টি ম্যাচ।

ম্যাচের ২০ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে। অবশ্য ১২ মিনিটের সময়ই তারা গোল পেতে পারত। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও জালের বাইরে বল মারেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো।

মানের গোলে এগিয়ে গেলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ম্যাচের ৩২ মিনিটের সময় ভার্জিল ফন ডাইক দুর্বল ব্যাক পাস দেন গোলরক্ষকের উদ্দেশ্যে। মাঝে সেটি ধরে গোলরক্ষক অ্যালিসন বেকারকে কাটিয়ে ম্যাচে সমতা ফেরান আর্সেনাল তারকা অ্যালেক্সান্দার লাকাজেত।

এর ১২ মিনিট পর ভুল করে বসেন অ্যালিসন নিজেই। তার ভুল পাস থেকে বল পেয়ে যান লাকাজেত। তিনি সেটি বাড়িয়ে দেন তরুণ রেইস নেলসনের উদ্দেশ্যে। যা ধরে জালে জড়াতে কোন ভুল করেননি নেলসন। পরে এটিই হয়ে থাকে ম্যাচের জয়সূচক গোল। দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেও আর গোল করতে পারেনি লিভারপুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com