1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মোস্তফা উপজেলার সদর ইউনিয়নের মামদামারি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশের একটি দল পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com