1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাছাই করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতেই পশ্চিমবঙ্গে পাড়ি জমাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

দলীয় রেওয়াজ অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকারপক্ষে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একইসঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

এর আগে, মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্তের কথা জানান।

মমতা বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com