1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে উত্তরণ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত এবং শিক্ষক মো. আব্দুল আওয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরেই অ্যালামনাই সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com