1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ৮টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী।

বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com