1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ঢাকায় বসছে ২৮টি কুরবানির পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ত্যাগের মানসিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আসছে ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানীতে শেষ হয়েছে পশুর হাট নির্ধারণের প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১৬টি স্থানে বসছে কোরবানির পশু কেনাবেচার আসর। ১৫টি অস্থায়ী হাটের ইজারা স্বচ্ছ প্রক্রিয়ায় করতে কঠোর অবস্থানের কথা জানান উত্তর সিটি প্রশাসক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা কিন্তু লুকোচুরি করে কাউকে পশুর হাট দিচ্ছি না। টেন্ডার করে তা ওপেন হয়; তাদের সামনেই খোলা হয়। নিজের চোখে তারা দেখে যখন আমাদের কাছে আপিল করে, আমরা ফাইল প্রসেস করে দিই, তারা টাকা জমা দেয়। সকলকে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য আমরা তিন ধাপে টেন্ডারের ব্যবস্থা করে থাকি।

ঢাকা দক্ষিণ সিটিতে বসছে কুরবানীর পশু বিক্রির ১২টি হাট অস্থায়ী হাট। ইজারা ও হাটের সীমানা নির্ধারণ নিয়ে কাজ করছে ডিএসসিসি। কোন রাজনৈতিক প্রভাবে এবার টেন্ডার হয়নি বলেও দাবি দক্ষিণ সিটির প্রশাসকের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ওপের টেন্ডার হয়েছে। যাদের ইচ্ছে তারাই অংশগ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। আমরা তাদের নির্দিষ্ট সীমানাও টেনে দিচ্ছি। এর বাইরে বসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তর সিটির ১৫টি হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের সিডিউল কেনা হলেও এখনো ড্রপ হয়নি, যা চূড়ান্ত হবে আগামী সোমবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com