1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিশ্বকাপ খেলতে রাজি ইরান, দিয়েছে ১০ শর্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কা দূর হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

শনিবার (৯ মে) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব। যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া ইরানকে কোনো বাইরের শক্তি এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত করতে পারবে না।’

শুক্রবার (৮ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য হলো দল ও প্রতিনিধিদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

 ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন্নো

সম্প্রতি ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডায় গিয়েছিল ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ। তবে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে জানায় কানাডা।

এর পরিপ্রেক্ষিতে ইরানে ফুটবল প্রধান বলেন, ‘সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যারা বাধ্যতামূলক সামরিক সেবা আইআরজিসি সম্পন্ন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যে নিশ্চিত করেছেন, সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে। গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com