1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

পুলিশ পদক প্রদান স্থগিত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনীতদের তালিকায় কিছু বিতর্কিত কর্মকর্তা এবং পূর্ববর্তী রাজনৈতিক সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজনের নাম থাকায় শেষ মুহূর্তে পদক বিতরণ নিয়ে জটিলতা তৈরি হয়। এ কারণে সরকারি অনুমোদন (জিও) জারি না হওয়ায় আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি।

সূত্র আরও জানায়, তালিকাটি পুনরায় যাচাই–বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কিছু নাম বাদ পড়তে পারে, আবার নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পদক প্রদান না হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা বলেন, পুরো প্রক্রিয়াটি এখনো চলমান। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি দেশের বাইরে অবস্থান করায় এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা সম্ভব হয়নি। পাশাপাশি তালিকাটি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সপ্তাহ চলাকালে পদক প্রদান স্থগিত হওয়া সাধারণত বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বাহিনীর ভেতরে আলোচনা ও অসন্তোষও দেখা দিয়েছে।

পুলিশে সাহসিকতা, দক্ষতা ও সেবার স্বীকৃতি হিসেবে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়ে থাকে। সাধারণত দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এসব পদককে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়।

তবে এবারের তালিকা প্রকাশের পরই অভিযোগ ওঠে, কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও তদবিরের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির বিষয়টি থাকতে পারে। এতে মাঠপর্যায়ের অনেক সদস্য, যারা সরাসরি ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com