1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

হামের সংক্রমণ ও টিকা সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না- এসব নিয়ে তদন্ত করা হবে। তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার বলেও উল্লেখ করেন তিনি।

দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব চুক্তি হয়েছে, সেগুলো থেকে বের হওয়া যাবে না, সেটি নয়। তবে সেক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় ও শর্ত আছে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। জনগণের জন্য ক্ষতিকর যেসব চুক্তি হয়েছে, সেগুলো সরকার পর্যালোচনা ও মূল্যায়ন করবে বলে জানান উপদেষ্টা।

চুক্তি থেকে বের হওয়া কঠিন হলেও এ সরকার এসব চুক্তি নিয়ে মূল্যায়ন অবশ্যই করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাতিল করলে যে প্রভাব পড়বে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আবার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com