1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

২৯ বছর বয়সে অবসর বিশ্বকাপজয়ী তারকার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ২৯ বছর। ফুটবলারদের অনেকে এই বয়সে এসে ক্যারিয়ারের সেরা সময় পার করেন। অথচ জার্মানির আন্দ্রে শুর্লে কিনা পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ২৯ বছর বয়সেই। তিনি ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তার পাস থেকেই গোল করে আর্জেন্টিনার হৃদয় ভেঙে জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মারিও গোটজে।

বর্তমানে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছিলেন এই জার্মান ফরোয়ার্ড। সিগন্যাল ইদুনা পার্কের ক্লাবটির সঙ্গে আরও এক বছর চুক্তি বাকি ছিল শুর্লের। কিন্তু পারস্পরিক সমঝোতায় সেটা শেষ করে দিচ্ছে দুই পক্ষই। এরপর পেশাদার ফুটবলকেই বিদায়ের ঘোষণা দিয়েছেন শুর্লে।

এই বয়সে কেন নিয়েছেন অবসর? তার ভাষ্যে, ‘আমার মনে হয়েছে আমার আর তালির দরকার নেই। তাই ফুটবলকে বিদায় বলছি।’ এদিকে জার্মান দৈনিক ডার স্পিজেলকে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে আমার ক্যারিয়ার শুধুই নিচের দিকে নামছে, হাইলাইট বলে আর কিছু নেই। পেশাদার ফুটবলে আপনার একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। সেটা পালন করতে না পারলে খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।’

মূলত এই ফুটবলারের ফর্ম পড়তির মুখে। দলেও সুযোগ মিলছিল না নিয়মিত। আর তাই অবসরের সিদ্ধান্ত তার, এমনটাই জানা যায়। ২০১৬ সালে নিজ দেশের ক্লাব ডর্টমুন্ডে নাম লেখান তিনি। তবে একাদশে সুযোগ পেতেন না নিয়মিত। ২০১৮ সালের পর থেকে তো দলটির হয়ে আর মাঠেই নামতে পারেননি তিনি। এরমধ্যে ফুলহামে ধারে খেলতে যান। সেখান থেকে ফিরে আসার পর তাকে লোনে নিতে চায় স্পার্টাক মস্কো। কিন্তু ইচ্ছুক নয় শুর্লে। তাই ৭ মিলিয়ন ইউরোর হাতছানি ঠেলে অবসরে যান তিনি। তবে ক্লাব তাকে ক্ষতিপূরণ হিসেবে আড়াই মিলিয়ন ইউরো দিয়েছে।

২০০৯ সালে ১৮ বছর বয়সে মেইঞ্জের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় শুর্লের। ২০১১ সালে চলে আসেন বেয়ার লেভারকুসেনে। সেখান থেকে ২০১৩ সালে আসেন চেলসিতে। দুই বছরের মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে যোগ দেন ভলফসবুর্গে। আর এরপরের ঠিকানা ছিল ডর্টমুন্ড। সব মিলে ক্লাব ক্যারিয়ারে ৩৭৩ ম্যাচ খেলে করেছেন ৮৬ গোল, করিয়েছেন ৫১টি। জার্মানির হয়ে খেলেছেন ৫৭ ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com