1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে ত্রিশাল

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা।

জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে বেলা সাড়ে ১২টায় উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। সেখানে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

ময়মনসিংহ জেলা প্রশাসন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরে প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এরপর নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্যানা। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।

ত্রিশালবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরে উপজেলাবাসীর জন্য বিশেষ কোনো উন্নয়ন উপহার ঘোষণা করা হতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবির মধ্যে রয়েছে নজরুল সিটি বাস্তবায়ন, সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে ত্রিশালকে শিল্পনগরী ঘোষণা, কারিগরি শিক্ষার প্রসারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেবেন বলে আমরা আশাবাদী।

তিন দিনব্যাপী এ উৎসবজুড়ে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও স্থানীয় শিল্পীরা অংশ নেবেন বিভিন্ন পরিবেশনায়। পাশাপাশি মেলায় বসেছে প্রায় পাঁচ শতাধিক স্টল। রয়েছে নজরুল বইমেলাও। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com