1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগ। যাত্রীদের অভিযোগ, এখন মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের তুলনায় ট্রাকের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতির যান চলাচল দেখা যায়। বেশিরভাগ লেনজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

1000090199

ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগত, এখন সেখানে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং বেপরোয়া ওভারটেকের কারণেই যানজট তীব্র হচ্ছে বলে মনে করছেন তারা।

মহাসড়কে চলাচলকারী বাসচালক ও যাত্রীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাপ আরও বৃদ্ধি পায়। অনেক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানার মালামাল পরিবহনকারী যানবাহনের সংখ্যাও বেড়েছে।

এদিকে মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট ও অতিরিক্ত যানবাহনের চাপের বিষয়টি স্থানীয়দের পাশাপাশি গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ সাওগাতুল আলম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে কাজ করছে একাধিক টিম। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝে মধ্যেই ধীরগতি তৈরি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com