1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমলো কত নালিতাবাড়ীতে আসল কীটনাশক নিয়ে নকল কীটনাশক বদলের চেষ্টায় জরিমানা পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: ডা. জাহেদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। ঢাকা, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরও উযাপন করে থাকেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকায়ও পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আজ সকাল সাড়ে ৭টায় ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করছে পটুয়াখালীর ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ। সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পটুয়াখালী বদরপুর দরবার শরীফের মাওলানা আব্দুল গনি।

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ নানা বয়সের মুসল্লিরা অংশ নেন।

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এ জামাতের আয়োজন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠসংলগ্ন দুলদুলের ধানের চাতাল ঘরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com