1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬

নওগাঁ : নওগাঁর বদলগাছিতে চুরি হওয়া একটি ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক দম্পতিও রয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বদলগাছি উপজেলার বারাতৈল নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বদলগাছি থানার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। চোরচক্র ছাগলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের পিছু ধাওয়া করেন।

ওই সময় এলাকায় টহল ডিউটিতে ছিল বদলগাছি থানা পুলিশের একটি দল। স্থানীয় জনতা ও টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় ধাওয়া করে উপজেলার বারাতৈল নামক স্থান থেকে চোর চক্রের তিন সদস্যকে অটোরিকশা ও চুরি হওয়া ছাগলসহ আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার মো. শহীদ ও তার স্ত্রী মোসা. জেসমিন খাতুন এবং রজকপুর ধোপাপাড়ার মো. সাগর ইসলাম।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর। স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে টহল পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে চোর চক্রটিকে ছাগল ও ব্যবহৃত গাড়িসহ ধরা সম্ভব হয়েছে। জেলাজুড়ে চুরি-ছিনতাইসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে বদলগাছি থানায় একটি নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com