1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে আসল কীটনাশক নিয়ে নকল কীটনাশক বদলের চেষ্টায় জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নকল মোড়কে ভেজাল কীটনাশক অনলাইনে ক্রয় করে পরবর্তীতে ওই কীটনাশক দোকানে বদল করার সময় ফরহাদ মিয়া নামে এক কলেজ ছাত্রকে হাতেনাতে ধরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারস্থ আল আমিন এন্টারপ্রাইজে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। ফরহাদ নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, অনলাইন থেকে কুরিয়ারের মাধ্যমে নকল ৭ লিটার এমিস্টারটপ ৩২৫ ইসি এবং ১ লিটার ইনসিপিও ২০ এসসি কিনে ফরহাদ। এরপর মঙ্গলবার দুপুরে কয়েকটি কীটনাশক আল আমীন এন্টারপ্রাইজে এনে তা বদল করে আসল কীটনাশক নিতে চায়। এসময় ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান ঘটনাস্থলে আসেন। পরে যাচাই-বাছাই শেষে সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com