1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাহাবউদ্দিন মেডিক্যালের সহকারী পরিচালক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

ঢাকা: করোনার পরীক্ষায় প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, করোনার পরীক্ষায় প্রতারণা, অ্যান্টিবডি নিয়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

বিকেল থেকে ওই হাসপাতালে অভিযান পরিচালনা করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ প্রতিবেদন (রাত ৮টা) লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে হাসপাতালটি নমুনা সংগ্রহ করে ভুয়া সনদ দিয়ে আসছে। গোপনে প্রতিষ্ঠানটি নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা-নিরীক্ষা না করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

এর আগে একই অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com