1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ম্যানইউর বিদায়, ফাইনালে চেলসি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হতে পারতো। সেমিফাইনাল লাইন-আপ দেখার পরে অনেকে সেটার প্রত্যাশাও করেছিলেন। কিন্তু কে জানতো শেষ চার থেকেই বিদায় নিবে ম্যানচেস্টারের দুটি দলকে।

শনিবার প্রথম সেমিফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। রোববার (১৯ জুলাই) রাতে দ্বিতীয় সেমিফাইনালে চেলসির কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

তাতে ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হওয়ার পরিবর্তে হতে যাচ্ছে লন্ডন ডার্বি। ১ আগস্ট ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।

অবশ্য ম্যানইউর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের আগ পর্যন্ত গোলের দেখা পায়নি চেলসি। ভালো খেলেও গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুটি ভুল ও হ্যারি মাগুইরির আত্মঘাতী গোলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হলো ওলে গুনার শুলসারের শিষ্যদের।

ম্যাচের ৪৫+১ মিনিটের মাথায় অলিভার জিরোড গোল করে এগিয়ে নেন চেলসিকে। বিরতি থেকে ফিরে মাসন মাউন্ট (৪৬) গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৭৪ মিনিটে ম্যানইউর হ্যারি মাগুইরি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান হয় ৩-০। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com