1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রোনালদোকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার মেসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ কর্তৃক চালানো এক জরিপে এই তথ্য উঠে আসে। যেখানে ভোট দেন বুন্দেসলিগার ২৭০ জন ফুটবলার। সেই ভোটাভুটিতে মেসি ৫৪ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আর রোনালদো পেয়েছেন মাত্র ১৩ শতাংশ ভোট।

জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ প্রতি বছর বুন্দেসলিগার সকল ফুটবলারদের নিয়ে একটা জরিপের আয়োজন করে। যেখানে ফুটবলারদের ১৪টি প্রশ্ন করা হয়। মূলত বুন্দেসলিগাভিত্তিক প্রশ্ন বেশি থাকে। তবে এর বাইরেও ফুটবল নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই জরিপে শ্রেষ্ঠত্বের প্রশ্নে মেসিকে বেছে নেয় বেশিরভাগ ফুটবলার।

এছাড়াও সে প্রশ্নের জরিপে বিশ্বের সেরা কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে। বুন্দেসলিগার ফুটবলাররা এই জরিপে জানিয়েছেন, তাদের চোখে বিশ্বের সেরা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আসর। এছাড়াও বুন্দেসলিগায় এবার সেরা খেলোয়াড় হিসেবে রবার্ট লেভানদোভস্কিকে বেছে নিয়েছেন তারা, গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার এবং কোচ হিসেবে বায়ার্নের হান্স ফ্লিককেই বেছে নিয়েছেন বুন্দেসলিগার ফুটবলাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com