1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

আল্লামা শফী আইসিইউতে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শারিরীক অবস্থার অবনতি ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ৪টার দিকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফী’র ছেলে, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

আল্লামা শফী বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। গত এক মাস আগেও তিনি চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ১০৩ বছর বয়সী আল্লামা শফীর শারিরীক অবস্থা আবারও অবনতি ঘটায় তাকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com