1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

তাবাসের ‘ইসফাহাক’: প্রকৃতির মতই প্রাণবন্ত ও সজীব একটি গ্রাম

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : প্রকৃতির অপরূপ শোভায় সমৃদ্ধ গ্রামের সৌন্দর্য ও জীবনধারা অকৃত্রিম। প্রকৃতির মতই প্রাণবন্ত ও সজীব গ্রামগুলো যে কোনো দেশ বা জনপদের মূল সম্পদ এবং মৌলিক অবকাঠামোর অংশ। নৈসর্গিক সৌন্দর্য ছাড়াও গ্রামগুলোর রয়েছে কূটির শিল্প, পল্লী-সাহিত্য ও সংস্কৃতিসহ ভৌগোলিক ও আঞ্চলিক নানা আকর্ষণ। এসবই যে কোনো জাতির মূল জীবনধারা ও সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ।

ইসফাহাক গ্রাম

বিভিন্ন গোত্রের বৈচিত্রময় ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ গ্রামগুলো যেন বৃহত্তর মানব সভ্যতার পুষ্প-মাল্যের এক একটি আকর্ষণীয় ফুল। গ্রামাঞ্চলের নানা পেশার কষ্ট-সহিষ্ণু মানুষেরা মানব-সভ্যতায় অতীতের মত এখনও অবদান রেখে চলেছেন অকৃপন ঔদার্য্যে। বিশ্বের অন্যান্য দেশের মত ইরানের গ্রামগুলোও এর ব্যতিক্রম নয়। ইরানের গ্রামগুলোর পরিচিতি ছাড়া দেশটির পরিচয় অসম্পূর্ণ।

ইসফাহাক গ্রাম

পূর্ব ইরানের তাবাস থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম ‘ইসফাহাক’। এখানকার কঠোর পরিশ্রমী বাসিন্দাদের অধিকাংশই কৃষি কাজ ও পশু প্রজনন পেশার সাথে জড়িত। গ্রামের ঘরবাড়িগুলো সাধারণত একতলা বিশিষ্ট। বাসার ছাদ গম্বুজের মতো এবং জানালাগুলো ছোট ছোট। পুরোনো বাসাগুলো সাধারণত ছোট ছোট ইট ও কাদা দিয়ে নির্মিত।

ইসফাহাক গ্রাম জার্মানির সম্মানজনক পুরস্কার ‘টু-ডু অ্যাওয়ার্ড ২০২০’ লাভ করেছে। পর্যটনে বিশেষ অবদান রাখায় গ্রামটি এই পুরস্কার জিতেছে। প্রতি বছর জার্মানি ইনস্টিটিউট ফর ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট এই অ্যাওয়ার্ড প্রদান করে।

পর্যটন প্রকল্প, পদক্ষেপ, পণ্য ও সেবার পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা ও বিভিন্ন স্বার্থকে আমলে নেয়ার লক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com