1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ট্রামকে বিদায় দিচ্ছে কলকাতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

এক্সক্লুসিভ ডেস্ক : কলকাতার রাস্তায় আর দেখা যাবে না ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী যানবাহন ট্রাম। উঠে যাবে ট্রাম লাইন। ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’ এ কেবল গানের আবেদন হিসেবে থেকে যাবার সময় এসে গেছে। আধুনিক ব্যস্ত জীবনে প্রয়োজন ফুরিয়েছে ধীর গতির ট্রামের। এই যানবাহন ধীরে চলে কিন্তু রাস্তায় কোনো দূষণ তৈরি করে না। ট্রাম দেশ বিদেশে কলকাতাকে দিয়েছে বিশেষ পরিচিতি। কলকাতার ইতিহাসে ট্রাম এক অনন্য বৈশিষ্ট্য। প্রশংসাও কম পায়নি এই যান। তবুও বিদায় ঘণ্টা বেজে গেছে, শহরের রাস্তা তাকে ছেড়ে যেতে হবে। ঠাঁই নিতে হবে গল্পে, গানে, স্মৃতিতে!

ট্রামকে বিদায় দিচ্ছে কলকাতা
ট্রামের বিরুদ্ধে অভিযোগ আছে, যানটি আস্তে চলে। এর জন্য দুর্ঘটনা ঘটে। জনবহুল কলকাতায় এই যানটি যানজটের কারণ হয়ে উঠেছে। সড়কে ট্রামলাইন থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।– এই সব কারণে এবার বন্ধ করা হবে ট্রাম।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য, কলকাতা শহরে ২৭-২৮টি রুটে ট্রাম চলতো। ১৫ বছর আগেও ১২ রুটে সচল ছিল ট্রাম। শেষমেষ কলকাতায় টিকে ছিল। মাত্র ৩টি রুটে চলতো ট্রাম। টিংটিং ঘণ্টা বাজিয়ে চলতো এই যান। কাঠের সিটে বসে গল্প জমাতো কলকাতাবাসী এবং শহরে বেড়াতে আসা পর্যটকরা। নতুন কেউ শহরে বেড়াতে এলে ট্রামে চড়ে দেখতেন তিলোত্তমার সৌন্দর্য।  কলকাতাবাসী চায়তো ট্রাম ‘হেরিটেজ’ তকমা পাক। কিন্তু পায়নি।

১৮৮৩ সালের দিকে ভারতের ১৫টি শহরে চলতো ট্রাম। শহরগুলো ক্রমে ব্যস্ত হয়ে পড়ে আর ট্রামের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসে। যখন ট্রাম চলা শুরু হয় সেই সময়ে গরুর গাড়ি, টানা রিকশা দেখা যেত কলকাতার রাস্তায়। এখন অত্যাধুনিক ক্যাব মেট্রো চালু হয়ে গেছে। যানবাহনের সংখ্যা বাড়লেও রাস্তার সংখ্যা খুব একটা বাড়েনি। এই যখন অবস্থা তখন রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ধীর গতির এই যানবাহন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com