1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছে যে দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এক্সক্লুসিভ ডেস্ক : গরম পাথরে হাঁটার অনুশীলন প্রথম শুরু হয়েছিলো যে দেশে সেই দেশের নাম ফিজি। আন্তর্জাতিক ডেট লাইনে অবস্থিত একমাত্র আবাদি অঞ্চল এটি। ডেট লাইনের পাশেই রয়েছে একটি মনোরোম মসজিদ। ভৌগলিক কারণে এখান থেকে প্রতিদিন সর্বপ্রথম আজান শোনা যায়।

প্রায় পনেরো কোটি বছর আগে ফিজির বেশিরভাগ দ্বীপ তৈরি হয়েছে আগ্নেয়গিরির লাভা জমে। ৩৩০টি দ্বীপ নিয়ে গঠিত দেশ ফিজি। এখানে জনবসতি শুরু হয়েছে খ্রিষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে। তবে ১১০টি দ্বীপে জনবসতি নেই। ১৮৭৪ সালে ব্রিটেন এখানে কলোনি স্থাপন করে। এই উপনিবেশ স্থায়ী ছিল ১৯৭০ সাল পর্যন্ত। ১৯৭০ সালের ১০ অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে। ১৯৮৭ সালে ফিজিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১০৯৮ সালের ২৭ জুন দেশটির নতুন সংবিধান কার্যকর হয়। দেশটির আয়তন ১৮ হাজার ২৭৪ বর্গকিলোমিটার।

সুভা ফিজির রাজধানী এবং প্রধান বাণিজ্য বন্দর। শুল্কহীন কেনাকাটা এবং ব্যতিক্রমী অনেক হোটেল ব্যবস্থা রয়েছে দেশটিতে। সারাবিশ্বের অনেক পর্যটক ফিজিতে বেড়াতে যায়।

ভারতীয় হিন্দুদের ফিজিতে নিয়ে গিয়েছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশরা ফিজিতে কলোনি স্থাপন করার পরে বুঝতে পারে দেশটির আদিবাসীরা চাষাবাদে অজ্ঞ। এরপর ভারতের মাদ্রাজ, কেরালা এবং উত্তর প্রদেশ থেকে অনেক কৃষককে বেশি আয়ের প্রলোভন দেখিয়ে ফিজিতে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com