1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবকটিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২ আগস্ট) চট্টগ্রামে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদের কথা বলে আসলেও বিগত ৫০ বছরে তারা সেই আদর্শ ও দর্শনের সঠিক বাস্তবায়ন করতে পারেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার পেছনে বিএনপিকে দায়ী করেন তিনি।

নাহিদ অভিযোগ করেন, ভোটের সুবিধার জন্য তারা বিভাজন তৈরি করেছে। কেবল নির্বাচনের সমীকরণ ও ভোটের সুবিধা নেওয়ার উদ্দেশ্যে দলটি বিভাজন তৈরি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com