1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।

এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই পাশের চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে আমরা তাদের উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি। বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com