1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় মো. জয়লাল মুন্সি নামে এক আসামিকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জয়লাল মুন্সি ওই গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি যিনি মুকসুদপুর থানার নাশকতা মামলারও আসামি জয়লাল মুন্সিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com