1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬ চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি মেধাবী তিন শিক্ষার্থীর পাশে শেরপুর জেলা প্রশাসন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্দ্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হয়ে মারা গেছেন রাসেল মিয়া (২৮) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক।

রোববার (২ আগস্ট) রাতে শহরের চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার গোজাকুড়া নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সূত্র জানায়, রাত পৌণে আটটার দিকে রাসেল ফুলপুর আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটিযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাসেল। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক তানভীর ইবনে কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com