1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com