1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের পর রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে মাদ্রাসার সামনে এ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ বিষয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত লাগায় ফেটে গিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমান এখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আহত হয়ে অন্তত ১৭ জন ঢাকা মেডিকেলে এসেছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সন্ধ্যায় বলেন, সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদ্রাসা ক্যাম্পাসে এখন থেকে ছাত্রশিবির নেই। তারা বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। অতিরিক্ত পুলিশ রয়েছে।

এদিকে এদিনই দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। পরে ঢাকা কলেজেও এ দুই ছাত্রসংগঠনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com